Description
নীলাকাশ, সাদা তুলোর মতো মেঘ, কাশফুল, শিউলির সুবাস, কচি দূর্বাদলে টলটলে শিশির বিন্দু, দিগন্তজোড়া সবুজ ধান খেত জানিয়ে দিচ্ছে শারদোৎসব সমাগত। আজকের এই শশব্যস্ত জীবনে আমরা অনেকেই মায়ের এই আগমনী বার্তার অতিথিদের ফিরে দেখার অবকাশ পাই না। অতীতে দুর্গাপুজো ছিল ফসল কাটার এক উৎসব। সেজে উঠত বাংলার ঘটেপটে দুর্গার আরাধনা, লোকশিল্পের চালচিত্রে। থিমের জাঁকজমক জৌলুসে হারিয়েছে সাবেকি একচালা, পটের দুর্গা। পোড়ো বাড়ির পলেস্তারা খসা অন্দরমহলের আঁধারি আলোর মায়া, কায়া, ছায়া হাতছানি দেয় অনবরত, ঐতিহ্যে মোড়া সেই সব দুর্গা দালানের দেওয়ালে কান পাতালে শোনা যায় ইতিহাস। এক একটা দুর্গা দালান গোটা একটা উপন্যাস।
নাচঘরের গহরজানের গজল, বেলয়ারির ঝাড়ের আড়ালে অষ্টমীর অঞ্জলী সন্ধিপুজোর সন্ধিক্ষণ মিলেমিশে একাকার। জমিদার বাড়ির জমানো কিছু গল্প আর আমার পরিবারের ঠাকুর দালানের কতকথা লিপিবদ্ধ করলাম মলাটের এই বাঁধানো পাতায়।
মায়ের যে-চরণে আমাদের মুক্তি, দীপ্তি, সর্বজনের শুভকামনা; সে-চরণেই অর্পণ করলাম আমার এই শারদ নিবেদন।





Reviews
There are no reviews yet.