Sale!

Shikar

Original price was: ₹275.00.Current price is: ₹220.00.

Author: Manashi Roy Chattopadhyay

Publisher: Anurag Prakashan

5 in stock

Description

থ্রিলার গল্পের কাহিনি এমন হওয়া প্রয়োজন যা পাঠককে মারাত্মক উত্তেজনা এবং অফুরন্ত প্রত্যাশাকে সঙ্গী করে এগিয়ে চলতে উদ্দীপ্ত করে। কাহিনির শুরু থেকেই পাঠকের মনে তীব্র কৌতূহল জেগে ওঠে এবং মূল গল্পের প্রতি আকর্ষণ তৈরি হয়। রোমাঞ্চকর পরিবেশ পরিস্থিতি পাঠকের মনে উদ্বেগ তৈরি করতে সক্ষম হলে, তবেই গল্পের সার্থকতা।

“শিকার” একটি রোমহর্ষক গল্প সংকলন। এই বইয়ের প্রতিটি গল্পই রোমাঞ্চকর কিন্তু ভিন্ন স্বাদের। ভয় পেতে কম, বেশি আমরা সকলেই ভালোবাসি। ভয় শব্দটা আমাদের মনের অতল গভীরে শিহরণ জাগিয়ে তোলে, হৃদস্পন্দন বাড়িতে দেয়। দিনের আলোর আড়ালেই তো পা টিপে টিপে অতি সন্তর্পণে আসে অন্ধকার! সেই অন্ধকারেই হয়ত লুকিয়ে থাকে কোনো ভয়াল বিভীষিকা!

জমাট বাঁধা অন্ধকার যেখানে বাসা বাঁধে সেই ভয় আর আতঙ্কের চোরা গলিতে আমার সঙ্গে যদি কেউ প্রবেশ করতে চান, তবে এই সংকলন তাঁদের জন্য।

বইটি পড়তে শুরু করলে, আশা করি বইটিকে এক রহস্যময় খাম বলেই মনে হবে, যার ভিতরে হয়ত লুকিয়ে আছে গভীর রহস্যের কোনো অচেনা মায়াজাল।

Additional information

Weight 0.5 kg
Dimensions 20 × 18 × 2 cm

Reviews

There are no reviews yet.

Be the first to review “Shikar”

Your email address will not be published. Required fields are marked *