Description
জঙ্গলের নিঃশব্দ রহস্য, হিংস্র চোখের অন্তরাল থেকে ঘন ছায়ায় লুকিয়ে থাকা মৃত্যুর পদধ্বনি, আর এক সাহসী শিকারির নিঃশঙ্ক অভিযাত্রা-এই সংকলন সেইসব শিকারের গল্প বলে, যা শুধুই রোমাঞ্চ নয়, বরং জীবনের সঙ্গে মৃত্যুর প্রতিনিয়ত এক কষাঘাতপূর্ণ লড়াই।
জিম করবেট, কেনেথ অ্যান্ডারসনের গুনমুগ্ধ ভক্ত লেখক, যিনি একাধারে প্রকৃতির নিখুঁত পর্যবেক্ষক, আবার মৃত্যুকে চোখে চোখ রেখে দেখা এক যোদ্ধা। আফ্রিকার সাভানা থেকে ভারতের পশ্চিমঘাট পর্যন্ত, উত্তর আমেরিকার অরণ্য থেকে পুরুলিয়ার রাইকা পাহাড়, রোমাঞ্চকর অভিযানে গর্জে উঠেছে নরখাদক সিংহ, চিতা, কুগার কিংবা দানবাকৃতি ভালুক-আর তাদেরই পিছু ধাওয়া করেছে এই সংকলনের কেন্দ্রীয় চরিত্র: ফরেস্ট সার্ভেয়ার মিঃ বর্মন।
প্রতিটি কাহিনীই একটি আলাদা অভিযানের দলিল, যা কখনও থমকে দেয় হৃদস্পন্দন, কখনও বা ছুঁয়ে যায় গভীর আবেগে। শিকার এখানে শুধুই হত্যা নয়, বরং প্রকৃতিকে বোঝার এক নির্জন সাধনা। এই সংকলন তাই কেবলমাত্র শিকারের গল্প নয়-এ এক বিস্ময়কর জীবনবোধ, যেখানে অস্ত্রের সঙ্গে সঙ্গে চলে কলমের স্নিগ্ধ ধারাও।
“রক্তখাদক”-একটি অকুতোভয় অভিযানের অভিধান, যা প্রকৃতি ও প্রাণীর জটিল সম্পর্কের পটে আঁকে সাহস, প্রত্যুৎপন্নমতিত্ব ও গভীর মানবিকতার এক দুর্লভ ছবি।





Reviews
There are no reviews yet.