Description
‘কল্কি ২০২৮’ এক আধুনিক রহস্য–আধ্যাত্মিক উপন্যাস, যেখানে অতীত, বর্তমান ও ভবিষ্যৎ এক অদৃশ্য সুতোয় বাঁধা।
নাস্তিক মঞ্চের সঙ্গে যুক্ত লেখক-সাংবাদিক সুবিমলের হাতে হঠাৎ এসে পড়ে এক প্রাচীন পুঁথি- “চিত্ররথ সংহিতা”। প্রথমে যা নিছক ইতিহাস মনে হয়, ধীরে ধীরে তা হয়ে ওঠে ভারতের হারিয়ে যাওয়া এক গোপন জ্ঞানতন্ত্রের চাবিকাঠি।
এই পুঁথির প্রতিটি অধ্যায় এক একটি সাংকেতিক ধাঁধা-রাজনৈতিক ষড়যন্ত্র, গুপ্ত রাজপথ, লুকোনো মানচিত্র ও সভ্যতার গোপন ধারাবাহিকতার ইঙ্গিত বহন করে। অনুসন্ধানের পথে সুবিমল আবিষ্কার করেন, এই জ্ঞান শুধু অতীতের নয়-এ ভবিষ্যতের দিকেও ইশারা করে, যেখানে কল্কি ২০২৮ কেবল একটি বছর নয়, এক অনিবার্য রূপান্তরের সংকেত।
রহস্য, ইতিহাস ও আধ্যাত্মিকতার টানটান মেলবন্ধনে তৈরি এই উপন্যাস পাঠককে শেষ পৃষ্ঠা পর্যন্ত বেঁধে রাখবে-ভাবাবে, প্রশ্ন তুলবে, এবং নতুনভাবে ইতিহাসকে দেখার চোখ দেবে





Reviews
There are no reviews yet.