Description
কোনও কোনও লেখা লেখক ঘোরে লেখেন। মনে হয় এটা না লিখলে বুঝি অক্ষর অন্ধ হয়ে যাবে। ‘গোপালের বিধবা বউ’ ঠিক তেমনই একটি গল্প। এক ঘোর, এক মায়াময় আচ্ছন্নতায় ডুবে থাকা মানুষ নিজের অজান্তেই যেন কিছু কথা বলে চলেছে।
‘মেসার্স কুসুম’ গল্পে শরীর মোহ নাকি অস্তিত্ব? নাকি ফুলের সৌরভ নিয়ে নত হয়ে অপেক্ষায় থাকা প্রেম? ‘লীলা গুপ্তের পুনর্জন্ম’ কোন অজানা ভালোবাসার উজ্জ্বল উদ্ধার?
প্রেম অপ্রেমের ঊর্ধ্বে এই গল্পের চরিত্ররা মগ্ন, যারা নিজেরাই নিজেদের চেনে না।
গভীর প্রেম অপ্রেমের আটটি গল্প আছে এই সংকলনে। সেইসঙ্গে আছে, হুইলচেয়ারে বসে থাকা একটি মেয়ের প্রেমে জড়ানো রূপকথার মতো একটি উপন্যাস। যা পাঠককে দেবে ভালোবাসার এক অনুপম স্বাদ।





Reviews
There are no reviews yet.