Sale!

Giripothe Girisher Khonje

Original price was: ₹400.00.Current price is: ₹340.00.

Author: Ishita Roy

Publisher: Shabdo Prakashan

5 in stock

Description

কিছু পথ শুধু গন্তব্যে পৌঁছানোর জন্য নয়, নিজের অন্তরের আরও কাছে পৌঁছানোর জন্যও চলা হয়। আমার দেওরিয়াতাল-চন্দ্রশিলার এই পথচলা তেমনই এক অনুভব- যেখানে প্রকৃতির প্রতি গভীর ভালোবাসা, পাহাড়ের নীরবতার সঙ্গে এক অদৃশ্য কথোপকথন এবং এক অনির্বচনীয় আধ্যাত্মিক অনুভূতি মিশে রয়েছে। ঋষিকেশ থেকে সারি গ্রাম, দেওরিয়াতাল, ঝান্ডি, রোহিণী বুগিয়াল, শ্যালমি, বানিয়া কুণ্ড হয়ে চন্দ্রশিলার পথে হিমালয়ের উপত্যকা, প্রাচীন অরণ্য, খরস্রোতা নদী, স্থানীয় জীবনযাত্রা ও বিভিন্ন পশুপাখির সৌন্দর্যের পাশাপাশি অনুভব করেছি অভিযানের রোমাঞ্চ। গভীর রাতের অন্ধকার পাহাড়ি পথে চন্দ্রশিলার চূড়ার উদ্দেশে যাত্রা, দীর্ঘ পথের ক্লান্তি, অজানা পথের ভয় ও ভোরের প্রথম আলো- সবমিলিয়ে এই অভিজ্ঞতা হয়ে উঠেছিল অনন্য।

এই বইয়ে তাই আছে পাহাড়ে চলার শৃঙ্খলা, নিরাপত্তা, সহযাত্রীর প্রতি দায়বদ্ধতা এবং প্রকৃতিকে সম্মান করে অভিযানের আনন্দ উপভোগ করার কথা। নির্ভীক মনে প্রকৃতির সৌন্দর্য ও বিস্ময়কে কাছ থেকে অনুভব ও সম্মান করার বিষয়ে তরুণ মনকে উৎসাহিত করাই এই বইয়ের মূল উদ্দেশ্য।

Additional information

Weight 0.5 kg
Dimensions 20 × 18 × 2 cm