Description
মুখার্জি পরিবারের দুশো বছরের গোপন রহস্য ঘিরে এক বৈজ্ঞানিক থ্রিলার।
বিয়ের আশীর্বাদে প্রাচীন গিনি হার পরতেই আদ্রিজার জীবনে শুরু হয় অদ্ভুত পরিবর্তন। অচেনা ভাষার কণ্ঠস্বর, অদৃশ্য বন্ধন; সবই নিয়ে যায় কোয়ান্টাম এনট্যাংগেলমেন্টের ভয়ংকর সত্যে। এখানে বিজ্ঞান তত্ত্ব নয়, হয়ে ওঠে বিশ্বাস ও দায়িত্বের পরীক্ষা।
প্রশ্ন- এই সম্পর্ক ভাঙা যায়, নাকি একবার জড়ালে মুক্তি নেই?
সোলোমনের গুপ্তধন
মিজোরামের পাহাড়ে তিন বন্ধুর ভ্রমণ রূপ নেয় ইতিহাসের অনুসন্ধানে।
মোজেসের দশ আজ্ঞা, রাজা সলোমনের সূত্র আর প্রাচীন নথির অমিল-সব মিলিয়ে রহস্য ঘনায়।
ইসরায়েল থেকে বহু দূরে মিলে যায় রীতি, শব্দ ও বিশ্বাসের বিস্ময়কর সাদৃশ্য।
এ কি হারিয়ে যাওয়া ইতিহাসের ছায়া, নাকি এমন এক সত্য- যা জানা নয়, লুকিয়ে রাখাই নিরাপদ?





Reviews
There are no reviews yet.