Description
গানে গল্প বলার প্রবণতা বাঙালির অনেকদিনের, আবার গানে গল্প বলা না হলেও সেই গানের পিছনে কোনো গল্প হয়তো থেকেই যায়। হঠাৎ নেহাত খামখেয়ালেই আমরা বেরিয়ে পড়েছিলাম সেইসব গল্প খুঁজতে। কিছু গল্প আমাদের জানা, কিছু অজানা, কিছু গল্প আমরা খুঁজে পেয়েছি, কিছু গল্প পাইনি। তার সঙ্গে আমাদের বইতে এসে জড়ো হয়েছে বেশ কিছু লেখকের বিশ্লেষণধর্মী লেখা এবং বেশ কিছু সাক্ষাৎকার। সেই সবটা নিয়ে গানের মহাসাগর থেকে তুলে আনা এক মগ জল, আমাদের এই ‘গান সেলাম’।




