Description
মার্কেট ভিজিট হচ্ছে সেলসের চাকুরেদের অত্যাবশকীয় নিত্যকর্ম। সৈন্যদের যেমন কুচকাওয়াজ, সেলসের চাকুরেদের তেমনই দিনগত পাপক্ষয়ের পোশাকি নাম মার্কেট ভিজিট।
এই মার্কেট ভিজিটের যাত্রাপথ বড় বিচিত্র। এই দীর্ঘপথে পরিচয় হয় কত বিচিত্র মানুষের সঙ্গে। দেখা হয় কত অজানা দেশ, চেনা হয় কত অচেনা সংস্কৃতি। ছোট ছোট হাসি কান্নার অশ্রুমুকুতায় গাঁথা হয় অভিজ্ঞতার মালা। মার্কেট ভিজিটের মায়া আয়নায় ফুটে ওঠে জীবনের রঙীন জলছবি।
অভীক সরকার পেশায় একজন সেলস ম্যানেজার। তাঁর স্বাদু এবং রম্য গদ্যে তুলে এনেছেন নিজের কর্ম জীবনের অভিজ্ঞতার কিছু রঙীন নুড়িপাথর। সঙ্গে রয়েছে কয়েকটি ছোটগল্প এবং ভ্রমণকাহিনী। সব মিলিয়ে এ যেন মার্কেট ভিজিটের বিন্দুতে জীবনের এক নতুন সিন্ধুদর্শন।





Reviews
There are no reviews yet.