Sale!

Dashnami – A History Of Naga Sanyasis

Original price was: ₹375.00.Current price is: ₹300.00.

Author: Jadunath Sarkar

Publisher: Khori

5 in stock

Description

আঠারো শতকের উত্তর ভারতের রাজনৈতিক অস্থিরতা ও ধর্মীয় টানাপোড়েনের আবহে এক বিশেষ শক্তি হয়ে উঠেছিল দশনামী নাগা সন্ন্যাসীরা-অস্ত্র ও শাস্ত্র দুই হাতে সমান দক্ষ যুদ্ধসন্ন্যাসী। যদুনাথ সরকারের ক্লাসিক গবেষণা ভিত্তিক গ্রন্থ “A History of Dasnami Naga Sanyasis”-এর এ বঙ্গানুবাদে প্রথম খণ্ডে উঠে এসেছে শঙ্করাচার্যের জীবন, অদ্বৈত বেদান্ত, দশনামীদের দশটি শাখা, সন্ন্যাস-দীক্ষা, আখড়া-ব্যবস্থা ও সন্ন্যাসী-যোদ্ধাদের গঠনের ঐতিহাসিক প্রেক্ষিত। দ্বিতীয় খণ্ডে দুজন গোসাঁই- রাজেন্দ্র গিরি ও অনুপগিরি-দের উপর, যাঁরা ছিলেন অষ্টাদশ শতকের উত্তর ভারতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ কুশীলব। মুঘল সাম্রাজ্যের টুকরো হয়ে যাওয়া, মারাঠা শক্তির উত্থান এবং জাঠ রাজাদের আধিপত্য এই সবকিছুর মধ্যে দিয়ে এই নাগা সন্ন্যাসীরা নিজেদের অবস্থান করেছিলেন কৌশলগত সামরিক সহায়ক এবং অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে। তাঁরা শুধু যোদ্ধা ছিলেন না তারা ছিলেন ব্যাংকার, বণিক, এবং রাজনৈতিক কূটনীতিজ্ঞ, যারা ২২ লক্ষ টাকার ‘জায়গীর’ (রাজস্ব সংগ্রহের অধিকার) নিয়ন্ত্রণ করতেন। এই গ্রন্থ উন্মোচন করে উত্তর ভারতের অষ্টাদশ শতকীয় রাজনীতির তিনটি গুরুত্বপূর্ণ দিক: ধর্মীয় সংগঠনের সামরিক রূপান্তর, স্থানীয় শক্তিগুলির সাথে নাগা সন্ন্যাসীদের অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক, এবং ব্রিটিশ আধিপত্য প্রতিষ্ঠার পূর্বকালীন ভারতের অভ্যন্তরীণ গতিশীলতা।

Additional information

Weight 0.5 kg
Dimensions 20 × 18 × 2 cm

Reviews

There are no reviews yet.

Be the first to review “Dashnami – A History Of Naga Sanyasis”

Your email address will not be published. Required fields are marked *