Sale!

Chandragrashi

Original price was: ₹380.00.Current price is: ₹304.00.

Author: Arka Chakraborty

Publisher: Book Look

Description

নভেম্বর, ১৯৯৫।

শহুরে যানজট থেকে বহু দূরে ঘন বিস্তারিত শালবনে নিহিত ছোটো মফস্সল নভোনীল নগর। পরিবৃত্তি আর প্রগতির দিবাস্বপ্ন দেখতে দেখতে এগিয়ে চলে নিত্য নতুনের দিকে। দশমীর রাতে আকস্মিক উত্তরে হাওয়ার মৃদু ইঙ্গিত পেয়ে অনেকের মন কু ডেকেছিল। পরিযায়ী পাখির বদলে ছোটো ছোটো অভিমুখী ডানায় আগমন ঘটল একদল মথের। তারপর ঘটল দুটো নৃশংস খুন! বাদ গেল না একটি কিশোর বয়সি বালকও। কীভাবে যেন অগোচরে থাকা এই ছোট্ট মফস্সলের খোঁজ পেয়ে এক চরম বিপদ এসে ঘাঁটি গেড়ে বসল। ইন্সপেক্টর সুবীর দত্তের সঙ্গে প্রমাদ গুনতে লাগল মফসসলবাসী। হঠাৎ বেড়ে উঠল শেয়ালদের আনাগোনা। দুটি মৃতদেহের কাঁধে কীসের যেন দাগ দেখে শিউরে উঠলেন ডাঃ মীর আহমেদ। জঙ্গলের কিনারে উনিশ বছর ধরে দাঁড়িয়ে থাকা পরিত্যক্ত, ভগ্ন বাড়িটার পলাতক বাসিন্দার নাম উঠে এল আরও একবার। কৈশোর বয়সের ধাঁধার সমাধান খুঁজতে খুঁজতে এক ভয়ানক প্রহেলিকার সম্মুখীন হল সার্থক আর চব্বিশ বছর বয়সী জনি। রক্তের অনুপূরণ দিয়ে মথের ঝাঁক আড়াল করে রাখতে চাইল এক আঁধারসত্তাকে, সে… চন্দ্রগ্রাসী।

Reviews

There are no reviews yet.

Be the first to review “Chandragrashi”

Your email address will not be published. Required fields are marked *