Description
কলকাতার পার্কস্ট্রিটের এক নামী পাবে এই গল্পের শুরু। তরুন মডেল রাজদীপ বসাকের কাছে হোয়াটসআপে অনুরোধ আসছিল একটি ভয়ানক ভিডিও মুছে ফেলার। সেই রাতেই নিজের ভাড়াবাড়িতে খুন করা হয় তাকে। শরীরে আঁকা ছিল রহস্যময় প্রতীক, ফুল দিয়ে সাজানো মৃতদেহ আর দেওয়ালে রক্ত দিয়ে লেখা অদ্ভুত বার্তা, “অশোক, তুমি অশুদ্ধ।”
এসিপি অভীক দত্ত এই অদ্ভুত হত্যাকাণ্ডের তদন্তে নামেন। তদন্তের পরতে পরতে খুলতে থাকে রাজদীপের গোপন জীবন, রহস্যময় সম্পর্ক, ব্ল্যাকমেল, অজানা ভিডিও ও এক নারীর উপস্থিতি। ফরেনসিক রিপোর্ট অনুযায়ী, খুনী ধীরে ধীরে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে।
গল্পে উঠে আসতে থাকে অতীতের কিছু খন্ডচিত্র, বউবাজারের অন্ধকারে ঘটা অপরাধ, চিৎপুরের দুই ভাইয়ের ঘটনা। প্রাইভেট ডিটেকটিভকে এক মহিলা এসে তাঁর স্বামীকে অনুসরণ করতেই বা বললেন কেন? এইসব টুকরো ঘটনার কি বর্তমান খুনের সঙ্গে যোগাযোগ আছে? এদিকে অভীক দত্তের মেয়ে, শ্রেয়সী রাজদীপের সমবয়সী। নিজের আইটি কোম্পানিতে চাকরি হারিয়ে দিশেহারা। তারই ঘনিষ্ঠ বান্ধবী, সাংবাদিক শিবানী ঘোষ, এই কেসটাকে আলাদাভাবে অনুসন্ধান করা শুরু করে। তদন্তে জড়িয়ে যায় ব্যক্তিগত সম্পর্ক, মিডিয়ার চাপ আর পুলিশের কৌশল।
রাজদীপের মৃত্যু কি ব্যক্তিগত শত্রুতা না অশোক নামের কোনও ভয়ঙ্কর অতীতের সঙ্গে জড়িত? হত্যাকারী একজন, না এই হত্যা কেবল একটি ষড়যন্ত্রের অংশ?
ঘটনার জটিলতা বেড়ে যায় যখন হত্যার সংখ্যাও পাল্লা দিয়ে বাড়তে থাকে। কী করবেন অভীক দত্ত? “ক্যানভাসে কেউ মড়া এঁকেছে” আধুনিক কলকাতার পটভূমিতে রচিত সাইকোলজিক্যাল ক্রাইম থ্রিলার।





Reviews
There are no reviews yet.