Description
অনুরাগ প্রকাশনী থেকে প্রকাশিত এই বইটিতে থাকছে ছয়টি হাড়হিম করা গল্প:
১) চোয়াল রহস্য: নিজের বাড়ির বাগানে মানুষের চোয়াল খুঁজে পাওয়া এ কি কোনো অশুভ সংকেত নাকি পুরোনে শত্রুর চ্যালেঞ্জ?
২) বিভীষণ হত্যা রহস্য: নিজের খুনের আশঙ্কা নিয়ে হাজির এক আগন্তুক। এই জটিল ধাঁধার শেষ কোথায়?
৩) প্রফেসর ভীম নাগের আশ্চর্য
অবিষ্কার: বিজ্ঞানীর যুগান্তকারী আবিষ্কার রাতারাতি ভ্যানিশ। বিশু কি পারবে বৈজ্ঞানিক এই রহস্যের কিনারা করতে?
৪) হত্যা রহস্য: উত্তরবঙ্গ জুড়ে কাটা মুন্ডু আর রক্তশূন্য দেহের বিভীষিকা, এ কি কোনো নরখাদকের তাণ্ডব নাকি কোনো ভয়ংকর ষড়যন্ত্রের নীল নকশা?
৫) বিশুদা ও ভূত: বীরভূমের রাজবাড়ির অভিশাপ আর ভূতুড়ে পরিবেশ। বিশু কি পারবে অলৌকিক জট ছাড়িয়ে লৌকিক সত্য উদ্ঘাটন করতে?
৬) ইন্দ্রজালে বিশুদা: কোচবিহারের চৌধুরী মহলে জাদুবিদা আর এক রহস্যময় আংটির লড়াই। মায়াজাল ছিন্ন করে বিশু কি পারবে আসল অপরাধীকে জনসমক্ষে আনতে? অজানাকে জানার নেশা আর টানটান উত্তেজনা যাঁদের রক্তে, তাঁদের জন্য এবারের বইমেলায় শ্রেষ্ঠ উপহার বিশু গোয়েন্দা।





Reviews
There are no reviews yet.