Sale!

Banglai Uponibesh Birodhi Mohabidroho

Original price was: ₹350.00.Current price is: ₹280.00.

Author: Amitava Sarkar

Publisher: Khori

5 in stock

Description

বাংলা উপনিবেশ বিরোধী মহাবিদ্রোহ (১৮২৪-১৮৫৭) বাংলার মাটিতে ছড়িয়ে থাকা সাম্রাজ্যবাদ-বিরোধী সংগ্রামের মূল্যবান দলিল। প্রচলিত ধারণার বাইরে গিয়ে বাংলার ইতিহাসের অজানা অধ্যায় উন্মোচন করেছে। ১৮৫৭-র বিদ্রোহ বাংলায় ব্রিটিশ শাসনের বিরুদ্ধে অসন্তোষ ছড়িয়ে পড়ে; কোথাও কোথাও রাজস্ব আদায় ব্যাহত হয়, ইংরেজপন্থী জমিদার ও প্রশাসনের উপর জনতার ক্ষোভ প্রকাশ পায়। লেখক প্রশাসনিক নথিপত্র, স্মৃতিকথা ও সমসাময়িক সূত্রের আলোকে দেখিয়েছেন- কলকাতা, ব্যারাকপুর, বহরমপুর, দমদম ছাড়াও বাংলার বহু অঞ্চলে সিপাহিদের অসন্তোষ, বিদ্রোহ, স্থানীয় কৃষক-আদিবাসী-জমিদারদের অংশগ্রহণ এবং প্রবল প্রতিক্রিয়া দেখা গিয়েছিল। বাংলার প্রত্যেক অঞ্চলে সিপাহী বিদ্রোহের প্রতিধ্বনি ছড়িয়ে পড়ে; কোথাও সামরিক, কোথাও অসামরিক বিদ্রোহ, কোথাও গভীর জন-আতঙ্ক, কোথাও জমিদার ও নবাবদের দ্বন্দ্ব, আবার কোথাও জনগণের সরাসরি প্রত্যাঘাত। বাংলার মাটিতে বিদ্রোহের এই বহুমাত্রিক, বৈচিত্র্যময় প্রতিক্রিয়া সমাজ, প্রশাসন ও জনমানসে যে পরিবর্তন নিয়ে এসেছিল তাই এই বইয়ের মুখ্য উপজীব্য।

Additional information

Weight 0.5 kg
Dimensions 20 × 18 × 2 cm

Reviews

There are no reviews yet.

Be the first to review “Banglai Uponibesh Birodhi Mohabidroho”

Your email address will not be published. Required fields are marked *