Description
৯ ভূতুড়ে হল নয়টি ভিন্ন স্বাদের ভয়ের গল্পের সংকলন। লেখিকা বেশ মুনসীয়ানার সঙ্গে গেঁথেছেন তাঁর গল্পের ডালি। সংকলনটি পাঠককে দিতে চলেছে অনাবিল ভয়ের আবহ। ভয়ের গল্প লিখে ভয় পাওয়ানো কিন্তু বেশ শক্ত ব্যাপার। বলা যেতে পারে সেই শক্ত কঠিন মাটির ঢেলাটাই ভাঙার সাহস দেখিয়েছেন লেখিকা এখানে। ভয়কে ব্যক্ত করা হয়েছে ন’টি আলাদা আলাদা মেজাজে। যা কখনো ঘোরাফেরা করেছে একটি অলিন্দের ভেতর, কখনো-বা একটি আয়নাকে ঘিরে, কখনো দেশের গণ্ডি পেরিয়ে চলে গেছে দূর দেশে, আবার কখনো দেশের গ্রামে বা জঙ্গলে কাঁপিয়ে দিয়েছে মেরুদণ্ড। প্রত্যেকটা গল্পই গা ছমছমে আবহ সৃষ্টি করেছে।





Reviews
There are no reviews yet.