Sale!

Totem – Bharatiya Upajati O Matripuja

Original price was: ₹400.00.Current price is: ₹320.00.

Author: Nabasree Chakraborty Biswas

Publisher: Shabdo Prakashan

5 in stock

Description

ভারতবর্ষ এক অনন্য দেশ। অতীতের সকল সংস্কৃতি, ঐতিহ্য, রীতি-আচার, মনন, চেতনা, সাধনা- সকল কিছুই সঞ্চয় করে রেখেছে তার অতুল ভান্ডারে।

আজও ভারতের মাটিতে, পূজা-আরাধনায়, জনজাতিতে সেই অতীতের সুর ধ্বনিত হয়। ভারতবাসীর প্রতিদিনের জীবনচর্চায়, কৃষ্টিতে, ঐতিহ্যে সেই অতীত সংস্কৃতি গভীরভাবে সম্পৃক্ত। তাই ভারতের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছে এই ‘টোটেম’। বিশ্বের প্রতিটি সভ্যতায় ও সংস্কৃতিতে টোটেম একটি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল।। কিন্তু ভারতবাসী তার অতীত টোটেমকে এখনও সজীব করে রেখেছে তাদের জীবনে। সে গার্হস্থ্যপূজা হোক কিংবা উৎসব, অন্নপ্রাশন কিংবা শ্রাদ্ধ, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই টোটেম প্রতিটি ভারতবাসীর জীবনে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। কিন্তু অধিকাংশ ভারতবাসীই সেই সম্পর্কে অজ্ঞাত। টোটেমের অর্থ, গুরুত্ব না বুঝলে ভারতীয় ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ দিক অন্ধকারাচ্ছন্ন হয়ে থাকবে। অন্যদিকে, মাতৃপূজা ভারতে শুধু একটি সংস্কার নয়, শুধুমাত্র শাক্তসাধনা নয়, ভারতের ইতিহাসের গভীরে প্রোথিত রয়েছে এর শিকড়। ইতিহাসের দুটি গুরুত্বপূর্ণ বিষয়, টোটেম ও মাতৃপূজা উপস্থাপিত হয়েছে এই গ্রন্থে।

Additional information

Weight 0.5 kg
Dimensions 20 × 18 × 2 cm

Reviews

There are no reviews yet.

Be the first to review “Totem – Bharatiya Upajati O Matripuja”

Your email address will not be published. Required fields are marked *