Description
ভ্যান ডুসেনের সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল তাঁর নিরপেক্ষ যুক্তিবাদ। তাঁর কাছে আবেগ, কুসংস্কার বা পূর্বধারণা- এগুলোর কোনও মূল্য নেই। প্রতিটি রহস্যকে তিনি একটি গাণিতিক সূত্রের মতো দেখেন। প্রফেসরের গল্পগুলো ভিক্টোরিয়ান যুগের কিংবদন্তি গোয়েন্দাদের সঙ্গে একই সারিতে আসে না। সেযুগের বেশির ভাগ গোয়েন্দা গল্পে মনুষ্যজীবনের আবেগ কমবেশি থাকলেও, প্রফেসরের গল্পগুলোতে তা একেবারেই ‘মিসিং’। হোমস বা পোয়রোর মতো চরিত্রদের মধ্যে সময়বিশেষে আবেগ বা মানবিক দুর্বলতা দেখা গেলেও, ভ্যান ডুসেনকে সম্পূর্ণ আবেগহীন এবং কেবলমাত্র যুক্তির দ্বারা চালিত হতে দেখা যায়। এই গল্পগুলো পড়তে পড়তে অনেক সময়ই তা ‘শুষ্কং কাষ্ঠং’ মনে হতে পারে ঠিক সেই কারণেই। তবুও বহু মার্কিন রহস্যপ্রেমীর কাছে প্রফেসর ছিলেন অত্যন্ত শ্রদ্ধার ও প্রিয় গোয়েন্দা চরিত্র।





Reviews
There are no reviews yet.