Sale!

Taliban 2.0

Original price was: ₹320.00.Current price is: ₹256.00.

Author: Mrinal Kanti Das

Publisher: Nairit

5 in stock

Description

২০২১ সালের তালিবানের সঙ্গে একটা বিষয়ে আগের তালিবানের ফারাক রয়েছে। পুরনো আমলের তালিবান, অর্থাৎ মোল্লা ওমরের সময়ের তালিবান বিশুদ্ধ জিহাদের নামে লড়েছে। তারা ধর্মের জন্য লড়েছে। কিন্তু হাল আমলের তালিবান যা কিছু করছে, সবই জিহাদের নামে, কিন্তু এর পিছনে একটা বাণিজ্যিক বুদ্ধি কাজ করছে। তালিবানরা অধিকাংশই অত্যন্ত ধর্মান্ধ, কুসংস্কারচ্ছন্ন, সভ্য জগতের সঙ্গে কোনও সম্পর্ক নেই। কিন্তু তাদের লিডারশিপ খুব ইন্টারেস্টিংলি বিজনেসগুলি ডিল করছে। যার জন্য তালিবান ভারতের সঙ্গে কথা বলছে। তারা চীনে গিয়ে চীনের সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গে বৈঠক করছে। ছবিও তুলছে। এটাও একটা নতুন বিষয়। আগে তালিবান নেতারা কিছুতেই ছবি তুলতে রাজি হতেন না। ওরা বিশ্বাস করতেন, ছবি তোলার অর্থ আত্মাকে কেড়ে নেওয়া। এখন দেখা যাচ্ছে, একটা তথাকথিত কমিউনিস্ট রাষ্ট্র, যারা ধর্মে বিশ্বাস করে না, তাদের সঙ্গেও ছবি তুলছে। তালিবানের উৎপত্তি কিন্তু রাশিয়ার বিরুদ্ধে লড়তে গিয়ে। রাশিয়া আফগানিস্তানের উপরে কমিউনিজম চাপাতে চেয়েছিল। সেই তালিবান এখন সেই কমিউনিস্ট চীন, রাশিয়ারও হাত ধরছে। আসলে এখন পৃথিবীটাই অনেক বদলে গিয়েছে। নেপথ্যে বাণিজ্যিক স্বার্থ।

Additional information

Weight 0.5 kg
Dimensions 20 × 2 cm

Reviews

There are no reviews yet.

Be the first to review “Taliban 2.0”

Your email address will not be published. Required fields are marked *