Description
স্বপনপরী কাহিনীটি আসলে দুটি সম্পূর্ণ জীবন আলেখ্যর প্রথম ভাগ। দুই অপরিণত কিশোর-কিশোরীর আনকোরা আত্মিক ও মানসিক মিলন। যেখানে প্রেম ধরা দেয় সম্মানের সাথে, মর্যাদার সাথে। আমি জানি আজকের এই সোশ্যাল মিডিয়ার যুগে, প্রবল পেশাদারি ব্যস্ততার যুগে, প্রতিযোগিতার চরম প্রদর্শনের যুগে এইধরনের ভারী ভারী শব্দযুক্ত কোনো কাহিনীর প্রকাশ অতীব ঝুঁকিপূর্ণ কিন্তু তবুও আমি সেই ঝুঁকি নিতে চেয়েছি। বিশ্বাস করেছি যে প্রেম প্রকৃতপক্ষে দর্শনশাস্ত্র, চিরকাল ছিল এখনও তাইই আছে। কিন্তু আজকের এই হুকআপ, ব্রেকআপ আর বহুসুনাগ্রাহীদের ভিড়ে ক্রমশর লুপ্তপ্রায় হতে বসেছে। সাফল্যের অহংকার আর টিকে থাকার লড়াইতে ক্রমশর পরিবর্তিত হতে চলেছে। কিন্তু প্রেম পরিবর্তিত হতে পারেনা। সে শুধুই বিবর্তিত হয়। সময়ের সাথে সাথে তার ছেলেমানুষি ক্রমশর বার্ধক্যে রূপান্তরিত হয়, গভীর থেকে গভীরতর তে। কাহিনীতে বর্ণিত দুটি চরিত্র শরদিন্দু এবং জয়ীতার মাধ্যমে সেই গভীরতাই প্রকাশ করার চেষ্টা করেছি।




