Description
ছোটদের কল্পনার রাজ্য বিশাল, এর ব্যাপ্তি এতটাই যে খুব সাধারণভাবে এর অসাধারণত্ব বিচার করা এককথায় নেক্সট টু ইম্পসিবল। তবু বড়দের সে চেষ্টার ত্রুটি নেই। তাঁরা হয়তো কখনও চেষ্টা করেন ছোটদের সেই বয়সে ফিরে গিয়ে তাদের মতো ভাবনায় নিজেকে জারিত করতে কিম্বা অধরা এই স্বপ্নরাজ্যের যদি হদিস পাওয়া যায়, তার। আপাতদৃষ্টিতে মানসিক বদলের এই প্রক্রিয়াটি যতটা সরল, সহজ মনে হয় প্রকৃত অর্থে তা বোধহয় ততটাই দুরূহ, তাই বড়দের ছোটগল্পের চর্চা ও লেখনী বহুলভাবে প্রকাশিত হলেও ছোটদের জন্য মৌলিক সৃষ্টি আজও সাহিত্যসমাজে সেভাবে বলতে গেলে, চাহিদা অনুযায়ী যোগানের অভাব বলা যেতেই পারে। এ প্রজন্মের শিশু সাহিত্যিকদের উত্তরনারী হিসেবে সুস্মেলী দত্তর লেখনী ইতিমধ্যেই বিভিন্ন পত্র পত্রিকায় আদৃত ও প্রশংসিত হয়েছে। সেইসব প্রকাশিত সৃষ্টিসমূহকে একত্রিত করে পালকের পরিবেশনায় অতঃপর প্রকাশনীর নিবেদন ‘রাক্ষসের মা ও অন্যান্য গল্প’। কিশোরদের উপযোগী মোট পনেরোটি ছোটগল্পের এই সংকলনে ভৌতিক, অলৌকিক সহ বিভিন্ন প্রেক্ষাপটে সামাজিক গল্পগুলি আশা করি পাঠক সমাজে জনপ্রিয়তা পাবে।





Reviews
There are no reviews yet.