Sale!

Operation Red Star

Original price was: ₹350.00.Current price is: ₹280.00.

Author: Rantideb Sengupta

Publisher: Dey Publication

5 in stock

Description

সিঙ্গুর – নন্দীগ্রাম আন্দোলন হয়ে গিয়েছে। এই কাহিনির সময়কাল তখন। পুরুলিয়ার পাহাড় জঙ্গলে আত্মগোপন করে রয়েছে মোস্ট ওয়ান্টেড মাওবাদী নেতা আপ্পালারাজু। এখানে লুকিয়ে থেকেই পরপর অ্যাকশন চালিয়ে যাচ্ছে সে। তাকে কিছুতেই ধরতে পারছে না পুলিশ। কী করেই বা ধরবে। আপ্পালারাজুকে দেখতে কেমন কেউ সেটা জানে না। তার আসল নাম কী সেটাও কারও জানা নেই। তার ওপর পাহাড় জঙ্গল ঘেরা পুরুলিয়ার ওই গ্রামগুলিতে যে হতদরিদ্র মানুষগুলি বাস করে তারা নিজেদের ত্রাতা মনে করে আপ্পালারাজুকে। এই আপ্পালারাজুকে পরিচালনা করেন কমরেড প্রভাস। তাকেও খুঁজে পাচ্ছে না পুলিশ। কারণ কমরেড প্রভাসেরও কোনো ছবি নেই পুলিশের কাছে। তাকেও কেউ কোনোদিন দেখেনি। এই অবস্থায় মাওবাদী অ্যাকশন স্কোয়াডের নেত্রী অষ্টমী মাঝি ধরা পড়ে যাচ্ছে পুলিশের হাতে। অষ্টমী কি আপ্পালারাজুর হদিশ দিয়ে দেবে পুলিশকে? শেষ পর্যন্ত আপ্পালারাজুকে কি ধরতে পারবে পুলিশ? কী হবে কমরেড প্রভাসের?

Additional information

Weight 0.5 kg
Dimensions 20 × 18 × 2 cm