Sale!

MEGH PEON

Original price was: ₹200.00.Current price is: ₹160.00.

Author: Keya Chatterjee

Publisher: Patrapath Prakashani

5 in stock

Category:

Description

​কলেজের করিডোরে আলাপ আর অদ্রিজার পরিচয় হয়েছিল সাপ-নেউলে সম্পর্কের মধ্য দিয়ে। একজন জেদী, হিসেবি আর মধ্যবিত্ত স্বপ্নের গণ্ডিতে থাকা বর্ধমানের ছেলে; অন্যজন অভিমানী, স্বাধীনচেতা আর বিত্তবান বাবার অবাধ্য মেয়ে। কিন্তু এই দুই বিপরীত মেরুর মানুষের তিক্ততা যখন বন্ধুত্বের ছোঁয়ায় ভালোবাসায় রূপ নিল, তখনই জীবন ছুঁড়ে দিল এক কঠিন পরীক্ষা।
​আলাপ চায় মধ্যবিত্ত সুখের এক নিশ্চিত নিরাপদ জগত—যেখানে চেনা ছন্দে দিন কাটবে। কিন্তু অদ্রিজার দুচোখে অজানাকে চেনার নেশা; সে হতে চায় ‘সোলো ট্রাভেলার’, যে নিজের শর্তে গোটা পৃথিবীটাকে দুপায়ে দলবে। একদিকে নিবিড় ভালোবাসার টান, অন্যদিকে ডানা মেলার অদম্য জেদ—এই দুইয়ের টানাপোড়েনে শেষ পর্যন্ত কার জয় হবে?
​অদ্রিজা কি পারবে তার সমস্ত পিছুটান ছিঁড়ে ফেলে হারিয়ে যেতে? আর একলা ঘরে গিটারের তারে সুর বেঁধে আলাপ কি চিরকাল তার মেঘপিয়ন হয়েই থেকে যাবে? ‘জেন-জি’র এই কমপ্লিকেটে’ সম্পর্কের জটিল গলি পেরিয়ে ভালোবাসা কি শেষ পর্যন্ত কোনো স্থির ঠিকানায় পৌঁছাতে পারবে?

Additional information

Weight 0.5 kg
Dimensions 20 × 18 × 2 cm