Sale!

Khancha

Original price was: ₹320.00.Current price is: ₹256.00.

Author: Piya Sarkar

Publisher: Rekhapat Publications

5 in stock

Description

চারটি গল্প। চারটি রহস্য-রোমাঞ্চ।

বইয়ের প্রথম কাহিনি খাঁচা কেবল এই বইয়েরই প্রথম কাহিনি নয়, লেখিকার অন্যতম জনপ্রিয় চরিত্র উমেশনাথের প্রথম তদন্তও বটে।

ঝাঁঝর গ্রামের গরুড় দেবতাকে ভোগ নিবেদন করলে গ্রামে সোনা ফলে- কিন্তু তার জন্য কী মূল্য চোকাতে হয়?

পোড়খাওয়া শিকারি মোহনলাল প্রতিনিয়ত জর্জরিত হয় আত্মগ্লানিতে। পাপপঙ্কিল অতীতের চোরাবালি থেকে তার কি নিষ্কৃতি নেই?

দোর্দণ্ডপ্রতাপ শিল্পান পরিবারের ছোটোমেয়ের খুনের মামলায় জড়িয়ে মাছিমারা সলিসিটর রডরিগের শরণাপন্ন হয়েছেন গুস্তাভলিংহ্যাম। গুস্তাভ কি আদৌ খুনি? ওপেন-অ্যান্ড-শাট কেসের বেড়া টপকে কি গুস্তাভকে নির্দোষ প্রমাণ করতে পারবেন রডরিগ?

কলোনিয়াল উড়িষ্যার নিয়মগিরি, হরিয়ানার প্রত্যন্ত গ্রাম, মধ্য ভারতের শ্বাপদসংকুল ঘন বনানী কিংবা ছবির মতো শান্ত, নির্জন অস্ট্রেলিয়ান গ্রাম- রহস্যের পদচারণা সর্বত্র।

Additional information

Weight 0.5 kg
Dimensions 20 × 18 × 2 cm