Description
পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার সদর শহর আজকের তমলুকই যে ইতিহাসের তাম্রলিপ্ত নগরী এটুকু বাঙালি তথা ভারতবর্ষ জানে। কিন্তু সিংহভাগ মানুষেরই জানা নেই একদা নানা দিক থেকে সমৃদ্ধ এই নগরীর প্রকৃত ইতিহাস। এর ব্যাপ্তি এবং ময়ূরধ্বজ রাজবংশের উত্থান ও তার নিঃশেষিত রাজত্ব, তাম্রলিপ্ত রাজ্যেই যে প্রতিষ্ঠা হয়েছিল বুদ্ধপরবর্তী সময়ের বৌদ্ধধর্মের প্রসার ও শিক্ষাচর্চার বড় বড় কেন্দ্র- এসব নিয়ে ঐতিহাসিক ভাবে আজও পর্যন্ত নজরকাড়া তেমন কোনো গবেষণা লক্ষ করা যায়নি। ইতিহাস বিস্মৃত বাঙালি জাতির কাছে আর পাঁচটা বিস্মৃত ইতিহাসের মতো এটিও একটি অংশ বিশেষ বলেই মনে হয়। পাঠ্য বইয়ের পাতায় স্বাধীনোত্তর কালে ইংরেজ শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এক চরম বৈপ্লবিক যুদ্ধ ও স্বাধীন তাম্রলিপ্ত সরকারের ইতিহাস বর্ণন ছাড়া আর কিছুই পাওয়া যায় না। আড়ালে থাকা সেই বিশাল তাম্রলিপ্ত রাজ্য ও তাকে কেন্দ্র করে তাম্রলিপ্ত নগরীর হারানো ইতিহাস খোঁজার তথ্যনিষ্ঠ ঐকান্তিক প্রয়াস এই গ্রন্থের পর্বে পর্বে সাজিয়ে দেওয়া হয়েছে।





Reviews
There are no reviews yet.