Sale!

Hatyar Noishopatro

Original price was: ₹399.00.Current price is: ₹319.00.

Author: Dibakar Das

Publisher: Book Look

5 in stock

Description

সালাম এখনো মাথা নিচু করেই রেখেছে,

কোন কথাই ওকে জিজ্ঞেস করতে হলো না,

তার আগেই সে বলে উঠলো, আমার নাম আপনে অবশ্যই শুনছেন। আমার নাম বাইট্টা সালাম। না জাইনা তো আর আসেন নাই। কিন্তু একটা কথা মনে হয় জানেন না, আমি খোঁচরেরে কোন তথ্য দেই না। একদিন আমি এই জেলখানা থিকা বাইর হমু। তখন আমি চাই না, আমার কোন ভাই বেরাদার আমারে খুন করার জন্য খারাইয়া থাকুক।

এহন চইলা যান, আপনেও ঘুমান, আমারেও ঘুমাইতে দেন। আমার মুখ থিকা কিছুই বাইর করতে পারবেন না’।

নওশাদ হাসলো, মৃদু শব্দ হল সে হাসিতে, কিন্তু তাতে যেন সালামের শরীর শিউরে উঠলো। কারণটা ধরতে পারলো না সে।

নওশাদের গলার স্বর হালকা, তোর এই ব্যবহারে আমি খুবই খুশি হইছি। ঠিক কথা, খোচরেরে কোন ধরণের তথ্য দিবি না।

আমাগো এক দুনিয়া, তাদের আরেক দুনিয়া’।

এবার চোখ তুলতে বাধ্য হল সালাম, সামনে পুলিশের পোশাকে যাকে বসে

থাকতে দেখলো, তাতে তার চোখ বড়ো বড়ো হয়ে গেলো নিমেষে। প্রথমে মনে করলো, ঘুমের ঘোরে ভুল দেখছে, কিন্তু কয়েকবার চোখ ঘষে নিতেই সেই ভুল ভাঙ্গলো তার।

Additional information

Weight 0.5 kg
Dimensions 20 × 18 × 2 cm

Reviews

There are no reviews yet.

Be the first to review “Hatyar Noishopatro”

Your email address will not be published. Required fields are marked *