Description
বিচিত্র মননের পাঠককুলে আমি আজও ছাত্র। বছর পাঁচেক ধরে একটা একটা করে পরীক্ষা দিয়ে চলেছি, তাঁদের পছন্দের দরবারে পৌঁছাতে। ২০২৩ সাল থেকে পথ চলা শুরু। প্রতি বছর পাঠকের অনুপ্রেরণায় একটা করে বই প্রকাশ হচ্ছে (ছোটো গল্পের বই ‘রামধনু’, উপন্যাস ‘তিস্তা পারের রহস্য’, আবার একটা ছোটো গল্পের বই ‘এসো গল্প শুনি’)। তিনটি বই-ই পাঠক সমাদরে গ্রহণ করায়, ২০২৬ এর কলকাতা আন্তর্জাতিক বই মেলার জন্য কলম ধরেছিলাম। ফল স্বরূপ অনুরাগ প্রকাশনীর কর্ণধার বিপ্লব পাল মহাশয়ের উদ্যোগে প্রকাশিত হল, ‘গর্ভধারিণীর অধিকার’ নামক উপন্যাসটি। এক সহায়সম্বলহীন সারগেট মায়ের মাতৃত্বের লড়াই। অর্থ এবং প্রভাবশালী আইন-বৈধ ঠাকুরদাদা পরাশর মুখোপাধ্যায়ের সাথে চুক্তিবদ্ধ সারগেট মা অভাগিনী সুজাতা দাসের। সমুদ্র মন্থন করে তোলার মতো অমৃত সম শিশুটি শেষ পর্যন্ত কার অধিকারভূক্ত হবে? সেটা নিয়েই আমার এই উপন্যাস।
আমি কৃতজ্ঞ তাঁদের প্রতি, যাঁদের উৎসাহ এবং অনুপ্রেরণায় আমার এই উপন্যাসের সৃষ্টি। উপন্যাসটি পাঠকের দরবারে মনোনীত হলে আমার প্রচেষ্টা সার্থক হবে।





Reviews
There are no reviews yet.