Description
নিছক বনেদি বাড়ির দুর্গাপুজোর বিবরণ নয়। দুর্গা-কাল্টের ইতিহাস, পুরাবৃত্ত, মূর্তি ভাস্কর্যের বিচার বিশ্লেষণ এবং বহু বিচিত্র রূপের দুর্গা সংস্কৃতির আকর্ষণীয় দিকগুলি নিয়ে প্রস্তুত গ্রন্থের অবয়ব গঠিত হয়েছে বারোটি স্বতন্ত্র প্রবন্ধের বিন্যাসে। মূর্তি-ভাস্কর্যের নিরিখে বিবর্তনের দেবীপুরাণ, মুয়ো-দুর্গার স্বরূপ সন্ধান, চণ্ডীমণ্ডপের দুর্গা, বর্গি-দুর্গা, অসময়ের দুর্গাপুজো, দেশমাতৃকা দুর্গা, ঘোড়ামুখি সিংহবাহনা দুর্গা ইত্যাদির পাশাপাশি গ্রামীণ পরিসরে লোকায়ত দুর্গাসংস্কৃতি, দুর্গার বড় দিদি, মহিষমর্দিনী দুর্গার বিয়ে, পোড়ামাটির দুর্গাপাত্র, দেবীর অস্ত্রশস্ত্রের সেকাল একাল ইত্যাদি মিলিয়ে দ্বাদশ ভুজা দুর্গার সাংস্কৃতিক প্রতিমা ‘দ্বাদশ দুর্গামঙ্গল’।





Reviews
There are no reviews yet.