Sale!

Desher Barir Pala Parbon O Puja

Original price was: ₹475.00.Current price is: ₹380.00.

Author: Various

Publisher: Khori

5 in stock

Description

আমাদের প্রত্যেকেরই একটা ‘দেশ’ ছিল। অন্তত দুই-তিন প্রজন্ম আগের মানুষেরা আজও হৃদয়ের গহিনে এক স্মৃতিজাগানিয়া ‘অ-সুখে’ ভোগেন।

আজকের ইট-কাঠ-পাথরের ধূসর সংস্কৃতি যখন মফসসল ছাড়িয়ে সুদূর গ্রামান্তরের নিটোল প্রকৃতিকেও গ্রাস করছে, তখন আমাদের ফেলে আসা সেই দিনগুলো হয়ে উঠছে এক অনুদ্ধারণীয় অতীত। বিশ্বায়নের প্রবল জোয়ারে শহর ও গ্রামের দূরত্ব আজ নিকট হলেও, হারিয়ে গেছে প্রাণের সেই নিবিড় সংযোগ। ‘দেশের বাড়ির পালা, পার্বণ ও পূজা’ সেই হারানো সময়ের এক জীবন্ত দলিল। এই গ্রন্থে দুই মলাটের মধ্যে বন্দি করা হয়েছে আমাদের প্রায় ভুলে যাওয়া নিকট অতীতের সেই উৎসবের স্মৃতিগুলোকে। এতে যেমন আছে চণ্ডীমণ্ডপে ঢাকের আওয়াজ আর দুর্গাপূজার স্মৃতি, তেমনি পরম মমতায় স্থান পেয়েছে ঈদের আনন্দ, শবেবরাত কিংবা চাঁদের জন্মকথার মতো মুসলমানি পরব। বইটিতে উঠে এসেছে রাঢ়বঙ্গের মকর পরব, সিলেটের চা বাগানের উৎসব থেকে শুরু করে আমেরিকার প্রবাস জীবনের পুজো-পার্বণের খতিয়ান। কেবল প্রধান ধর্মীয় উৎসবই নয়, গ্রামবাংলার লোকায়ত বিশ্বাসের অবিচ্ছেদ্য অংশ- গাজীর গান, শিবের গান, চড়কমেলা, ওলাবিবি এবং দক্ষিণ রায়ের মতো লৌকিক দেবতাদের বিচিত্র উপাখ্যানও এই সংকলনের প্রাণ। বর্তমানের যান্ত্রিকতার ভিড়ে শিকড়কে ছুঁয়ে দেখার এই আকুল প্রচেষ্টা প্রতিটি পাঠককে ফিরিয়ে নিয়ে যাবে নিজের ফেলে আসা সেই চিরচেনা উঠোনে, যেখানে উৎসবের কোনো বিভেদ ছিল না।

Additional information

Weight 0.5 kg
Dimensions 20 × 18 × 2 cm