Description
দার্জিলিংকে শুধু পাহাড়, মেঘ আর কাঞ্চনজঙ্ঘার শহর বললে যেন শহরটির প্রতি অন্যায় করা হয়।
দার্জিলিং আসলে একটি দীর্ঘ স্মৃতির শহর- যেখানে রাস্তার বাঁকে, পুরোনো বাড়ির বারান্দায়, ঘড়িঘরের নীচে কিংবা লেবং-এর সবুজ মাঠে আজও যেন অতীতের মানুষের পদশব্দ শোনা যায়। সেই অতীতের পাতায় পাশাপাশি হেঁটেছেন স্বামী বিবেকানন্দ, ভগিনী নিবেদিতা, চিত্তরঞ্জন দাশ, সুভাষচন্দ্র বসু, জগদীশ বসু, মহাত্মা গান্ধি থেকে ডাক্তার বিধানচন্দ্র রায়।




