Description
বইটি মূলত দুটি উপন্যাসের এক অভিনব মেলবন্ধন: ‘দহনবেলা’ এবং ‘মৃত্যুহীন পান্ডুলিপি’।
বিশ্বসাহিত্যের দুই অমর স্রষ্টা— রোমান্টিক কবি পার্সি বিশি শেলি এবং রাশিয়ান সাহিত্যিক বরিস পাস্তারনাক; এই দুজন সম্পূর্ণ ভিন্ন সময়ের ও ভিন্ন ভৌগোলিক পরিমণ্ডলের মানুষের জীবনের প্রেম, মানসিক টানাপোড়েন ও সৃষ্টির নেপথ্য ইতিহাস নিয়েই রচিত হয়েছে এই বইটি।
একদিকে আপনারা পাবেন উনিশ শতকের রোম্যান্টিসিজমের ইউটোপিয়ায় এবং আদর্শবাদের আগুনে শেলির বোহেমিয়ান জীবনচর্চা ও প্রেমের চেনা-অচেনা আখ্যান। অন্যদিকে রয়েছে বিশ শতকের সোভিয়েত রাশিয়ার চরম রাজনৈতিক ও রাষ্ট্রীয় চাপের মধ্যে পাস্তারনাকের নিজের শিল্প এবং ভালোবাসাকে সুরক্ষিত রাখার এক অদম্য লড়াই। এই দুই স্রষ্টার অন্তর্দহনের গল্প এবং সমসাময়িক রাষ্ট্রনীতির যুগলবন্দী মূর্ত হয়ে উঠেছে এই উপন্যাসের পাতায়।
বইয়ের নাম: দহনকাল




