Sale!

Chanakya – The King Maker

Original price was: ₹225.00.Current price is: ₹200.00.

Author: Tarun Chattapadhyay

Publisher: Palok

5 in stock

Description

চাণক্য – দ্য কিং মেকার, রাজা গড়ার কারিগর।বিষ্ণুগুপ্ত বা কৌটিল্য নামেও পরিচিত চাণক্য একজন প্রাচীন ভারতীয় দার্শনিক, অর্থনীতিবিদ ও রাষ্ট্রনায়ক। অর্থ শাস্ত্র গ্রন্থের প্রনেতা তিনি। চাণক্য নীতি শাস্ত্র আজ দেশে বিদেশে সুপরিচিত।
অত্যাচারী শাসক ধননন্দের পুত্র পর্বত চাইলেন চাণক্যের হাত ধরে পিতার সিংহাসনে বসতে। পর্বত সাজলেন সিদ্ধকেতু। সহায়তা চাণক্যের। পথে পাতার রাজা চন্দ্রগুপ্তের সঙ্গে সাক্ষাৎ। সে সময় দুজনেই নিতান্তই বালক। রাজা গড়ার কারিগর চাণক্য বাছলেন একজনকে। দু’জন রাজা এক রাজ্যে বেমানান। এ ছাড়া রাজযোগ্যতাও বিচার্য। বিচারক চাণক্য। ধননন্দের পরাজয় ও চন্দ্রগুপ্তের রাজা হওয়ার পিছনে রয়েছে বহু যুদ্ধের কাহিনি। বিস্তারিত আলোচনা ও ঘটনার সমাহার মূল গ্রন্থ জুড়ে।
তক্ষশীলা, মগধ নিয়ে রয়েছে নানা বার্তা। রয়েছে ভদ্রভট্ট, পুষ্যমিত্ত, পানিনি সহ সকলের উপস্থিতি।উঠে এসেছে অম্ভি, পুরু, সেলুকাস ও আলেকজান্ডার সহ বহু বীরের আগমন বার্তা। প্রসঙ্গত এসেছে দুর্ভারা সহ নানা রানির গল্প কথা। বিষ কন্যারাও বিষ ঠোঁঠে হাজির হয়েছে এই গ্রন্থে, হয়েছে রাধাগুপ্ত থেকে সবন্ধু নানা চরিত্রের আনাগোনা। শেষ পর্বে নীতিকথা থাকলেও আদতে চাণক্যের জীবন কাহিনির এক কোলাজ এই গ্রন্থটি।

Additional information

Weight 0.5 kg
Dimensions 20 × 18 × 2 cm

Reviews

There are no reviews yet.

Be the first to review “Chanakya – The King Maker”

Your email address will not be published. Required fields are marked *