Description
“এ তো বড়ো রঙ্গ, জাদু, এ তো বড়ো রঙ্গ- / চার মিঠে দেখাতে পার যাব তোমার সঙ্গ।” রঙ্গে ভরা বঙ্গদেশ আসলে মিষ্টির দেশ।
সুজলা-সুফলা, শস্য-শ্যামলা এ দেশের মাটি, জল ও হাওয়ায় মিশে আছে মিষ্টির নানা উপাদান। প্রাচীন যুগ থেকে মধ্যযুগ পর্যন্ত ইতিহাসের নানা পালাবদলে খাদ্যসংস্কৃতি প্রভাবিত হয়েছে, এসেছে নতুন নতুন মিষ্টি। মধ্যযুগে ভক্তি আন্দোলনের প্রাণপুরুষ শ্রীচৈতন্যদেবের গৌড়ীয় বৈষ্ণবধারা ও ভাবান্দোলনে আপামর মানুষের জীবনে কৃষ্ণপ্রেমের বিপুল জোয়ার আসে। এর ফলে বাংলা ভাষায় নতুন ধারার সাহিত্য ও সংগীতের সঙ্গে যুক্ত হয় নতুন ধরনের মিষ্টিও। পঞ্চদশ শতক থেকে পর্তুগিজ, ওলন্দাজ, ফরাসি এবং অবশেষে ইংরেজ উপনিবেশের কারণে সাংস্কৃতিক আদান-প্রদানে বাঙালির মিষ্টির উপকরণ ও প্রণালি পালটাতে শুরু করে। ভারতে রেলপথ বিস্তার, কলকাতার ভারতের রাজধানী হয়ে ওঠা এবং শহরে নব্য অভিজাত সম্প্রদায়ের উত্থান কলকাতার মিষ্টি সংস্কৃতিকে নির্মাণ করেছে। দেশভাগ ও স্বাধীনতার ফলে এপার বাংলায় আসা মানুষজন বহন করে আনেন তাঁদের আঞ্চলিক মিষ্টির ঐতিহ্য। উত্তর-আধুনিক বিশ্বের ভোগবাদী সংস্কৃতি এবং পশ্চিমা দুনিয়ার সাংস্কৃতিক আগ্রাসন- সবকিছুই মিষ্টির রেকাবিতে ছাপ রেখে যায়।





Reviews
There are no reviews yet.