Description
মানবসভ্যতার ইতিহাস আসলে প্রযুক্তি, বিজ্ঞান ও বাসভূমি নির্মাণের এক দীর্ঘ অভিযাত্রা। শিকারি-সংগ্রাহক জীবন থেকে কৃষিনির্ভর সমাজে উত্তরণ- এই পথচলা গড়ে উঠেছে মানুষের উদ্ভাবনী শক্তি ও অভিযোজন দক্ষতার হাত ধরে। বাংলার এই নদীমাতৃক ভূখণ্ডেও সেই বিকাশ ঘটেছে স্থানীয় সৃজনশীলতা ও বহিরাগত জ্ঞানের মেলবন্ধনে। তবু ইতিহাসচর্চায় প্রযুক্তি, স্থাপত্য, কৃষি ও কারিগরি উন্নয়নের অধ্যায় রয়ে গেছে অনেকটাই অনালোচিত। এই বই সেই বিস্মৃত ইতিহাসের দরজা খুলে দেয়। বাংলার প্রাগৈতিহাসিক উদ্ভাবন থেকে শুরু করে কৃষি, কারিগরি, স্থাপত্য ও প্রযুক্তির ধারাবাহিক বিকাশের গল্পে একত্র হয়েছে ইতিহাসবিদ, ভূতত্ত্ববিদ, প্রকৌশলী, অর্থনীতিবিদ ও সমাজবিজ্ঞানীর সম্মিলিত দৃষ্টি। এই বই মানবপ্রগতি ও সভ্যতার নির্মাণের এক অনন্য পাঠ।





Reviews
There are no reviews yet.