Description
‘বাঙ্গালার ইতিহাস নাই’- এই আক্ষেপের মূলে আছে ডকুমেন্টেশান নিয়ে সামগ্রিকভাবে আমাদের উদাসীনতা। দুঃখজনক হলেও সত্যি, বাংলা সিনেমার প্রতিনিধি স্থানীয় নির্মাতাদের কাজও-প্রিন্ট, পোস্টার, বুকলেট-যথাযথভাবে সংরক্ষিত হয়নি। এই শূন্যতার কথা ভেবেই এই উদ্যোগ। মুখ্যত মূলত সিনেমার পোস্টার ও বুকলেট সংকলন- ‘বাংলা সিনেমার চালচিত্র’। প্রথম খণ্ডে থাকছেন মৃণাল সেন ও ঋত্বিক ঘটক।




