Description
অসম প্রদেশের পথে-প্রান্তরে পরিক্রমার সময়ে আপনার নজরে আসবে প্রাচীন আমলের অসংখ্য মন্দির-দৌল-তোরণ প্রভৃতি। বিধ্বস্ত রাজবাড়িও চোখে পড়বে। অধুনা সংস্কার করা কয়েকটি প্রাচীন অট্টালিকাও দেখতে পাবেন। স্থাপত্যগুলির অধিকাংশের ভগ্নদশা হলেও বেশ কিছু মন্দিরে নিয়মিত পুজো-অর্চনার জন্যে জনসমাগম হয়। এইসব ঘর-বাড়ি সম্পর্কে ছড়িয়ে রয়েছে নানারকমের লোকশ্রুতি-লোককথা। প্রচলিত জনশ্রুতির শিকড় অনুসন্ধান করতে শুরু করলে এক ঐতিহ্যশালী ইতিহাসের গহনে তলিয়ে না গিয়ে উপায় নেই। রাজকীয় গণতন্ত্রের পরতে পরতে ছড়িয়ে থাকা নথিভুক্ত তথ্য পড়তে পড়তেই কখন যেন শুরু হয়ে যায় আহোম রাজের অন্দরের অন্তরে অনুসরণ, যেখানে অচিরেই কান পাতলে শোনা যায় ছ’শো বছরের পুরনো ইতিহাসের ইতিকথা! যার টানে পাড়ি দেওয়া এই প্রাগৈতিহাসিক প্রাগজ্যোতিষপুরের প্রাঙ্গণে। এক আনকোরা ইতিহাসের পাতায় চোখ বোলানো, ভেসে চলা শিবসাগরের স্রোতে কতটা সফল হতে পারলাম তার বিচারের ভার রইল আপনাদের আদালতে।





Reviews
There are no reviews yet.