Description
“‘বিশ্বসাহিত্য কমিকস ৩’ ছয়টি সুবিখ্যাত গল্প উপন্যাসের চিত্রসম্ভার। বিষয়বৈচিত্র্যে এবারের সংকলনটি অনন্য। গহন অরণ্যে হস্তিযূথের তাণ্ডব, উল্কার পিঠে মহাজাগতিক অভিযান, প্রশান্ত মহাসাগরের বুকে নির্জন দ্বীপে বেঁচে থাকার লড়াই, সঙ্গে ভবিষ্যত পৃথিবীর দুঃস্বপ্নময় চালচিত্র। আছে বাস্তবের আগুনে দগ্ধ এক অখ্যাত কর্মীর করুণ জীবনকথা। দুই মলাটের অভ্যন্তরে তুলির ছন্দে সেজে উঠেছে বিশ্ববরেণ্য সাহিত্য কীর্তিগুলি। দুই যুগ ধরে বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত গৌতম কর্মকারের হারিয়ে যাওয়া সৃষ্টিগুলি নতুন প্রজন্মের হাতে তুলে দিতে পেরে আমারা খুশি। বর্ষীয়ান শিল্পী গৌতম কর্মকার পেশায় চিকিৎসক, দীর্ঘ পঞ্চাশ বছর কমিকস নিয়ে কাজ করে চলেছেন। তাঁর অসংখ্য কাজ বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে।




