Description
দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ থেকে জোড়াসাঁকোর রবীন্দ্রনাথ—দুই ভিন্ন জগত, অথচ একই সময়ের দুই গভীর মনন। রামকৃষ্ণের আধ্যাত্মিকতা, গিরিশচন্দ্রের রঙ্গমঞ্চ, বিবেকানন্দের উত্তরাধিকার আর রবীন্দ্রনাথের বিশ্বমানবতা—এই বই খুঁজেছে তাঁদের মধ্যে থাকা দৃশ্যমান ও অদৃশ্য সেতুগুলিকে। রামকৃষ্ণকে কি সত্যিই বুঝেছিলেন রবীন্দ্রনাথ? নাকি তাদের মধ্যে রয়ে গিয়েছিল এক নীরব দূরত্ব?
‘ঠাকুর থেকে ঠাকুরবাড়ি’— ইতিহাসের পরিচিত অধ্যায়কে নতুন চোখে দেখার এক আকর্ষণীয় যাত্রা।




