Description
মানুষের মন কোনো একমাত্রিক বিষয় নয়, তার বাইরে ও ভেতরে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকে তাসংখ্য তাভিজ্ঞতা ও জীবনবোধের প্রভাব। মানুষের সেই মনের গহীনে পৌঁছাতে গেলে শুধু মনস্তত্ত্বের বই পড়লেই হয় না, প্রয়োজন পড়ে দর্শন, সমাজ, ইতিহাস, জীববিজ্ঞান, সাহিত্য, সংস্কৃতিসহ নানান জ্ঞানক্ষেত্রের। মনস্তত্ত্ব তাই বিচ্ছিন্ন কয়েকটি অধ্যায়ের সমষ্টি নয়, বরং সমাজ ও সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রগুলির সঙ্গে তার নিবিড় সম্পর্ক।
এই সংকলনে পঁচিশজন বিশিষ্ট প্রাবন্ধিক তাঁদের স্বকীয় পাঠ-অভিজ্ঞতার আলোকে সমাজ ও সংস্কৃতির বিচিত্র ক্ষেত্রগুলির নিরিখে সমাজ-মন ও মানব মনস্তত্ত্বকে বোঝবার চেষ্টা করেছেন।
এই গ্রন্থ তাই আমাদের মনস্তত্ত্ব শেখার পথকে যেমন বিচিত্রগামী করে, তেমনি তাকে গভীর এবং অর্থবহ করে তোলে। মনস্তত্ত্বের পাঠকের কাছে এই সংকলন তাই একাধারে তত্ত্ব এবং সমাজসংস্কৃতির আকর হয়ে উঠতে পারে।




