Description
‘ সবার গল্প ‘ বইটির প্রতিটি ছোট গল্প পড়ে মনে হয় যেনো সেগুলো খুব চেনা। আমাদের চারপাশে কতশত গল্প প্রতিদিন জন্ম নেয়, আবার ধুলোবালি মেখে হারিয়ে যায়। লেখক এখানে কোনো কাল্পনিক জগৎ তৈরি করেননি, বরং বাস্তবের ধুলোমাখা কিছু পথ থেকে কুড়িয়ে শব্দের মালায় গেঁথেছেন মাত্র। লেখক এখানে কেবল একজন কারিগর, যে অন্যের না বলা কথাগুলোকে অক্ষরের রূপ দেওয়ার চেষ্টা করেছেন।
গল্পগুলো পড়তে পড়তে আপনাদের মনে হতে পারে, এ তো আপনারই চেনা কেউ, কিংবা হয়তো এ আপনারই জীবনের কোনো এক চেনা অধ্যায়। এখানেই এই বইয়ের সার্থকতা যদি গল্প আপনার জীবনের সেই অধ্যায় স্পর্শ করতে পারে। এই শব্দগুলো লেখকের হতে পারে, কিন্তু প্রতিটি গল্পের স্পন্দন আপনাদের।




