Sale!

Banglar Bichitro Devdevi

Original price was: ₹425.00.Current price is: ₹360.00.

Author: Mriganka Chakraborty

Publisher: Khori

5 in stock

Description

আপনি কি জানেন, বাংলাদেশের নাকালিয়ায় বহুকাল ধরে পূজা করা হয় অপদেবতা নিশাচরের? বুকে ভর করে গড়িয়ে চলে সে। নিশাচরের হাওয়া কারো গায়ে লাগলেই নাকি সেই ব্যক্তি সাথে সাথে পঙ্গু হয়ে যায়। আপনি কি জানেন, ফালাকাটায় একই থানে চান্দেমা আর ফতেমা নামে দু’জন লৌকিক দেবীর পূজার চল আছে। চান্দেমা হিন্দু, ফতেমা মুসলিম দেবী। সম্পর্কে এরা নাকি দুই বোন। আপনি কি জানেন, ব্যাঙকান্দি গ্রামে “কইন্যা বরের ঢ্যাম” নামের লৌকিক দেবতার থানে বিয়ের সাজে স্বামী স্ত্রী হিসেবে দু’জন বর বউয়ের মূর্তিকে বিয়ের নিয়মে পূজা করা হয়? আপনি কি জানেন, সিঙ্গিজানি গ্রামের লোকেরা পথ দুর্ঘটনা থেকে বাঁচতে সুর ঠাকুর নামে এক ব্যতিক্রমী লৌকিক দেবতার পূজা করে? আপনি কি জানেন, রাইপুরের পোড়ামাটির ছলন মূর্তির থান থেকে বাঘের রূপ ধরে রাতবেরাতে বেরিয়ে আসেন কঁকা ঠাকুর? মহাদেবের সাথে যুদ্ধের সময় মা কালী, মহাদেবকে গিলে খেয়ে ফেলেন। তারপর? তারপর জন্ম হয় লৌকিক দেবী পাগলীর। কে এই পাগলী? আপনি কি জানেন নাংকাদেব ঠাকুরের পূজায় দেউসীর ভর উঠলে, সে উৎসর্গ করা পায়রার গলা একটানে ছিড়ে, সেটির রক্তপান করে ভর কাটায়? আপনি কি জানেন উত্তরবঙ্গে প্রত্যন্ত এক গ্রামাঞ্চলে টেনশন ডিপ্রেশন থেকে রেহাই পেতে টেনশন ঠাকুর নামে এক লৌকিক দেবতার পূজা করা হয়? বাংলার বিভিন্ন অঞ্চলে ছড়িয়েছিটিয়ে থাকা এরকমই ৪১ জন স্বল্প আলোচিত ব্যতিক্রমী লৌকিক দেবদেবীর ওপর আমার আগামী বই “বাংলার বিচিত্র দেবদেবী”।

Additional information

Weight 0.5 kg
Dimensions 20 × 18 × 2 cm