Description
হয়ত কলকাতার ভবানীপুর থেকে নিউ টাউনে সরে যাওয়া মানতে পারেননি এই বইয়ের সংকলক। তাই কিছুটা প্রতিবাদ হিসেবেই সাহেবি কলকাতাকে ধরে রাখতে চাইলেন এই বইতে। কলকাতার শীতকাল আজও নেমে আসে পার্ক স্ট্রিটেই। যেমন আজও সাহেবি শীতকাল কোথাও না কোথাও ঠিকই পাহাড়ের এক টুকরো রোদ দার্জিলিংয়ের। এই স্বপ্ন টোকার খাতায় সেই অনুভবেরই দলিল দস্তাবেজ ধরা থাকল। বাংলা সংস্কৃতির খ্যাতনামা তথা বহু সাধারণের সাথে অনর্গল বাক্যালাপে বাঙালির আবহমান নস্টালজিয়ার ডেস্টিনেশান এই দুই জনপদের ইতিকথারই বৃত্তান্ত ‘শীতকাল, পার্ক স্ট্রিট ও দার্জিলিং’…




