Description
একজন ইতিহাসের শিক্ষক ত্রিদিব ভট্টাচার্য অবতীর্ণ হয়েছেন গোয়েন্দা অবতারে। তার ঐতিহাসিক জ্ঞান, অসাধারণ পর্যবেক্ষণ ক্ষমতা ও উপস্থিত বুদ্ধি তাকে অসামান্য যোগ্যতায় পৌঁছে দিয়েছে। বিদ্যালয় শিক্ষাক্ষতার পাশাপাশি বিভিন্ন ঐতিহাসিক ঘটনার সাথে জড়িত একের পর এক রহস্য উন্মোচন করে চলেছেন। ত্রিদিব ভট্টাচার্যের সহযোগী অনি এবং বন্ধু সমীর সকল রহস্য উন্মোচন এর সাক্ষী।
ইতিহাসের লেন্স বইটিতে ত্রিদিব ভট্টাচার্যের তিনটি রহস্যের উন্মোচন ঘটে – প্রথমত হিকম্যান সাহেবের রহস্য সিন্ধুক দ্বিতীয়ত লাইব্রেরীর প্রাচীন পান্ডুলিপি এবং সবশেষে অশোক স্তম্ভের ছায়া।
অসামান্য দক্ষতার সাথে লেখক এখানে রহস্য গুলি সমাধান করেছেন। সহজ সরল ভাষা এবং জটিল বিষয়কে সহজে তুলে ধরার কৌশল পাঠককে মুগ্ধ করবে।




