Sale!

Sannyasi Deshnayak Subhash

Original price was: ₹300.00.Current price is: ₹240.00.

Author: Dr. Jayanta Choudhuri

Publisher: Deep

Description

সুভাষচন্দ্র-মেধাবী ছাত্র, তিনি বিপ্লবী যোদ্ধা, মনীষাদীপ্ত প্রাজ্ঞ রাজনীতিক। নেতাজির এই পরিচয়গুলি দেশ-বিদেশের ঐতিহাসিক লেখকদের কলমে উঠে এলেও আজ পর্যন্ত স্বভাবসন্ন্যাসী সুভাষচন্দ্রের সেবা ও ত্যাগের উচ্চ আধ্যাত্মিক আলোকজ্জ্বল জীবনকে সার্বিকভাবে খুঁজে দেখার প্রয়াস হয়নি। তিনি বলেছিলেন ভারতের মুক্তির অর্থ মানবতার সুরক্ষা।

হিমালয়ের ডাক শুনেও কেন তিনি রাজনীতির আবর্তে সর্বস্ব অর্পণ করলেন? প্রাচুর্য, সম্মানে হাতছানি উপেক্ষা করেই বিপজ্জনক পথে দেশ ছেড়েছিলেন শ্রীরামকৃষ্ণ-বিবেকানন্দময় নির্ভীক সুভাষ। কোন অন্তপ্রেরণার ডাকে সাড়া দিয়ে দুবারের জাতীয় কংগ্রেসের নির্বাচিত সভাপতি, জনপ্রিয়তম নেতা, উত্তাল সমুদ্র যাত্রা করেছিলেন? পরাধীনতার মর্ম যন্ত্রণা কীভাবে তাঁকে আন্তর্জাতিক করে তুলেছিল? সেইসব অজানা, অল্পজ্ঞাত সুভাষ মননের অনুসন্ধানী দলিল-সন্ন্যাসী দেশনায়ক সুভাষ। ঋষি কবি রবিঠাকুরের দেশনায়ক সুভাষচন্দ্র ইতিহাসে নেতাজি রূপে ফিরে এসেছেন। এ মহাভারতে অজ্ঞাত বাসপর্বে সন্ন্যাসী দেশনায়কের অপ্রকাশিত সত্য, ধারাবাহিক পূর্ব ও উত্তর জীবন গাথা- সন্ন্যাসী দেশনায়ক সুভাষ। নেতাজির আধ্যাত্মিক জীবনদর্শন নিয়ে প্রথম গ্রন্থ।