Description
গেরিলা যুদ্ধ কেবলমাত্র অস্ত্রের লড়াই নয়, বরং এক রাজনৈতিক লড়াই যা আরও এক বৃহত্তর যুদ্ধের উল্লেখযোগ্য অংশ। তাই এক নিরপেক্ষ দৃষ্টিতে দেশ-বিদেশের বিভিন্ন গেরিলা যুদ্ধকে দেখার চেষ্টা এই বই। ভিয়েতনাম যুদ্ধ থেকে শুরু করে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ পর্যন্ত ইতিহাসের বড়ো বড়ো বিজয় এসেছে এই বিশেষ রণকৌশল ব্যবহারের মাধ্যমে।
তেমনই শ্রীলঙ্কা, কাশ্মীর বা পাঞ্জাবে গেরিলা যুদ্ধ অন্তিম সাফল্য লাভ করেনি। মাওবাদী
গেরিলা যুদ্ধও তা-ই।
এই বই গেরিলা যুদ্ধকে এক দীর্ঘমেয়াদি ও অসম যুদ্ধ-পদ্ধতি হিসেবে তুলে ধরেছে। গেরিলা যুদ্ধের ক্ষেত্রে কাল (সময়) একটি গুরুত্বপূর্ণ অস্ত্র; সময়কে কাজে লাগিয়ে শত্রুপক্ষকে
ধীরে-ধীরে রাজনৈতিক, অর্থনৈতিক ও মনস্তাত্ত্বিকভাবে দুর্বল করা হয়।
গেরিলা যুদ্ধের কৌশল হিসেবে হিট অ্যান্ড রান, অ্যামবুশ, স্যাবোটাজ এবং মনস্তাত্ত্বিক প্রচারযুদ্ধের কথা উল্লেখ করা হয়েছে। এছাড়া গেরিলা যুদ্ধের সাফল্য নির্ভর করে নির্দিষ্ট কনটেক্সটের ওপর, যেমন স্থানীয় জনসমর্থন, অর্থনীতি, সংস্কৃতি, বৈদেশিক সাহায্য, রাজনৈতিক পরিবেশ ও ভূগোল। কাল, কৌশল, কনটেক্সট- এই তিনটির সমন্বয়েই
গেরিলা যুদ্ধ কার্যকর হয়।
ভবিষ্যতের গেরিলা যুদ্ধ এক নতুন দিশা দেখাচ্ছে, যেখানে হাইব্রিড ওয়ারফেয়ারের অন্যতম অঙ্গ হিসেবে সাইবার বা কেমিক্যাল যুদ্ধের সঙ্গে গেরিলা যুদ্ধ মিলেমিশে যেতে পারে।





Reviews
There are no reviews yet.